অভিবাসন

যুক্তরাষ্ট্র থেকে শত শত শরণার্থী ঢুকছে কানাডায়

ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের শত শত অস্থায়ী বাসিন্দা মন্ট্রিয়েল সীমান্ত দিয়ে কানাডায় ঢুকছে। ট্রাম্প প্রশাসন এবং হোমল্যান্ড সিকিউরিটি লক্ষ লক্ষ কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা হিসেবে বাস করার অনুমতি বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

বহিষ্কারের অপেক্ষায় ৫ লাখ বিদেশী

কানাডা থেকে প্রায় পাঁচ লাখ বিদেশি নাগরিক বহিষ্কারের অপেক্ষায় আছেন। এ তালিকায় আপিল ও শরণার্থী আবেদনকারী ছাড়াও বহিষ্কার কার্যকরের অপেক্ষায় থাকা এবং অপরাধ কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট পলাতক বিদেশীরাও রয়েছেন।

অভিবাসন বিভাগে কর্মী ছাঁটাই: বাড়বে ভোগান্তি

কানাডার অভিবাসন বিভাগ আগামী তিন বছরে প্রায় ৩,৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সরকারের খরচ কমাতে মোট জনবলের ২৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের এ উদ্যোগ অভিবাসন কাজে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি বাড়াবে বলে আশংকা করা হচ্ছে।

অভিবাসী ঠেকাতে এবার বিজ্ঞাপন দিচ্ছে কানাডা

অভিবাসীদের দেশ হিসেবে এক সময় বিশ্বমঞ্চে বিশেষ ভাবমূর্তি গড়ে তুলেছিল কানাডা। অর্থনীতির চাকা সচল রাখতে দক্ষ অভিবাসী আকৃষ্ট করাই ছিল মূল উদ্দেশ্য। তবে বিপুল ব্যয়ে এবার বিপরীত দিকে যাত্রা শুরু করলো দেশটি।

অভিবাসীর সংখ্যা কমিয়ে আনছে কানাডা

উচ্চাভিলাষী লক্ষ্য থেকে পিছিয়ে এসে আগামী বছরগুলোতে নতুন অভিবাসী নেয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। মূলত আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনপ্রিয়তা কমে যাওয়া ও ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ক্ষমতাসীন লিবারেল সরকার।

তীব্র কাজের সংকটে কানাডার নতুন অভিবাসীরা

টরেন্টোতে অধ্যয়নরত বিদেশী এক ছাত্র নিশাত। খণ্ডকালীন একটি কাজ পেতে মাস খানেক চেষ্টা করে চলেছেন। কানাডার জনপ্রিয় ফার্স্টফুড চেইন টিম হর্টনসের একটি শাখায় কয়েকজনকে নিয়োগ দেয়া হবে, এ খবর পেয়ে সেখানে যাবার সিদ্ধান্ত নেয় সে। নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ের আগে সেখানে পৌঁছে দেখে লম্বা এক লাইন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার ইফতার ও দোয়া মাহফিল

গত ৩০ মার্চ শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ৩০৯৮ ডেনফোরর্থ এভিনিউস্হিত ফাউন্ডেশন কার্যালয় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও আওয়ামী পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।