রাজনৈতিক ধারার বিপরীতে রনো ছিলেন ব্যতিক্রম: টরেন্টোর নাগরিক সভায় বক্তারা
প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) টরেন্টোর ডেনফোর্থে হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও লেখক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর স্মরণে এক নাগরিক সভার আয়োজন করে।