সিপিএ সদস্যদের প্রথম পিকনিক
স্টাফ রিপোর্ট
কানাডায় বসবাসরত চার্টার্ড প্রফেশনাল একাউন্টেন্টদের বার্ষিক পিকনিক পিকারিং-এর পাইন রিজ শেল্টারে ১০ আগস্ট প্রথমবারের মতো আয়োজন করা হয়।
পিকনিকের এ আয়োজনের মাধ্যমে কানাডায় বাংলাদেশী পেশাদার একাউন্টেন্টদের সংগঠন 'বাংলাদেশী কানাডিয়ান সিপিএ ফোরাম' আত্মপ্রকাশ করলো।
সংগঠকরা জানিয়েছেন, বাংলাদেশী সিপিএ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। এ উদ্যোগ আগামী দিনগুলোতে তাঁদের পেশাদারি দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।
পিকনিক আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন যুবায়ের আহমেদ, জাহিদ মোল্লা, পিয়ার হোসাইন, বাজলুর ভূঁইয়া, সাধন দাস ও রোকন আলম। এ আয়োজনে প্রায় ২৫ জন সিপিএ সদস্য অংশগ্রহণ করেন।
সদস্যদের মধ্যে মোশারফ হোসেন, আব্দুল কুদ্দুস, কাজী হক, মোঃ ইসহাক, ফজলে রাব্বি, মনির আহমেদ, জিল্লুর রহমান, মোহাম্মদ শাহিন, মোফাজ্জল হোসেন, আফতাব হোসেন, জাহিদুল হক, মোরশেদ নিজাম, রফিকুল আলম, মামুন রশিদ এবং সিপিএ দম্পতি মাহিন ও তৌহিদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খাবার পরিবেশন করার পর ছিল সদস্যদের পরিচিতি পর্ব। পরে ফোরামের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা করা হয়। পিকনিকে খেলাধুলা এবং বিনোদন পর্ব শেষে র্যাফেল ড্রর আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।